এবার পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক - The News Lion

এবার পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

 




ইসলামিক বক্তা জাকির নায়কের পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ভারত থেকে পালিয়ে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানতে পেরেছে গোয়েন্দারা। সেখানেও তাঁর উস্কানিমূলক বক্তব্যের জন্য নিষিদ্ধ করা হয় তাঁর প্রকাশ্য সভা।


ইসলামিক বক্তা জাকির নায়েকে পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু মোবাই অ্যাপ নয়, জাকির নায়েকের পিস টিভি ইউটিউব চ্যানেল, এবং টেলিভিশন চ্যালেনও নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে। নিজের একাধিক সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উস্কানি দিয়েছেন তিনি।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, জাকির নায়ক তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাঁদের মধ্যে ভারত বিরোধী মনোভাব গড়ে তুলছেন। এবং ভারত বিরোধী কাজে উস্কানি দিচ্ছেন। গোয়েন্দারা জানিয়েছেন বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে জাকির নায়েকের।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.